একটুখানি পড়ে দেখুন -5%

নতদৃষ্টি: নেপথ্যের হিকমত

এক নজরে

বিষয় তথ্য
বই নতদৃষ্টি: নেপথ্যের হিকমত
লেখক ডা. মাজেদাহ আমের
অনুবাদক DaarutTarzamah দারুত তারজমাহদারুত তারজামাহ
বিষয় DaarutTarzamah দারুত তারজমাহআত্মশুদ্ধি DaarutTarzamah দারুত তারজমাহজ্ঞানচর্চা
ভাষা দারুত-তারজামাহ-ইংরেজি-থেকে-অনুদিতইংরেজি থেকে অনুদিত

বিশেষ তথ্য ও মূল্যছাড়

পৃষ্ঠা 38
ফর্মা 2.38 (2 ফর্মা, 6 পৃষ্ঠা)
ফর্মাপ্রতি 2500৳ (এই মুহূর্তে 2375৳)
মূল্য ৳ 5,938
ছাড় মূল্য ৳ 5,641 5% ছাড়

সংক্ষিপ্ত পরিচিতি

ধর্ম ও অল্টারনেটিভ মেডিসিনের সম্পর্ক

চোখ কেবল দেখার অঙ্গই নয়, বরং এটি একাধারে মানুষের অনুভূতি ও চিন্তার গ্রহীতা (Receiver) এবং প্রেরক (Transmitter)। কারণ মানুষের প্রতিটি অনুভূতির নিজস্ব কিছু কম্পন বা ভাইব্রেশন এবং অনন্য ফ্রিকোয়েন্সি রয়েছে। রাসূলুল্লাহ (সা.)-এর একটি হাদিসে এই অর্থের চমৎকার সত্যতা মেলে। তিনি বলেছেন:

“…ক্রোধ হলো মানুষের অন্তরে প্রজ্জ্বলিত এক টুকরো অঙ্গার। তোমরা কি তার লাল হয়ে যাওয়া চোখ এবং ফুলে ওঠা ঘাড়ের রগ দুটি দেখতে পাও না?”

আবু দাউদ আত-তায়ালিসি; মুসনাদ আহমদ, হাদিস নং ১০৭১৬; জামে তিরমিজি, আল-ফিতান, হাদিস নং ২১১৭।

অতএব, রাগের রয়েছে এক নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি , আর ভয়ের রয়েছে অন্য এক ফ্রিকোয়েন্সি। এই সূত্রে চোখ এক রহস্যময় ও অদ্ভুত ভাষার অধিকারী, যার প্রভাব ঈর্ষা বা নজর এবং জাদুর ক্ষেত্রে আরও স্পষ্ট হয়ে ওঠে। মুমিন ব্যক্তির আত্মার ওপর এর ক্ষতিকর প্রভাব থেকে বেঁচে থাকার জন্য রাসূলুল্লাহ (সা.) মুসলিমদের সর্বদা সতর্ক করতেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন: “তোমরা হিংসা থেকে বেঁচে থাকো; কারণ আগুন যেমন কাঠ পুড়িয়ে ছাই করে দেয়, তেমনি হিংসা মানুষের সৎকর্মগুলোকে ধ্বংস করে দেয়।”

তদ্রূপ, তিনি (সা.) আমাদের জাদু বা জাদুটোনার বিরুদ্ধেও কঠোরভাবে সতর্ক করেছেন এবং একে আল্লাহর সাথে শিরক বা অংশীদারিত্বের সমতুল্য বলে গণ্য করেছেন। এই প্রসঙ্গে আমরা আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত সেই হাদিসটি উল্লেখ করতে পারি, যেখানে রাসূলুল্লাহ (সা.) বলেছেন: “যে ব্যক্তি কোনো গিঁট বাঁধল এবং তাতে ফুঁ দিল, সে মূলত জাদু করল; আর যে জাদু করল, সে (মুহাম্মদের ওপর যা অবতীর্ণ হয়েছে তার প্রতি) কুফরি করল। আর যে ব্যক্তি তাবিজ-কবচ বা ঝাড়ফুঁক ব্যবহার করল (শরীয়তবহির্ভূত উপায়ে), আল্লাহ তাকে কখনো সাহায্য করেন না।” 

আরও পড়ুন

লেখক: ডা. মাজেদাহ আমের

অনুবাদক: দারুত তারজামাহ

দারুত তারজামাহ (Daarut Tarzamah) একটি সাহিত্যসম্মত অনুবাদসংস্থা এবং পূর্বপ্রস্তুত পাণ্ডুলিপির স্বত্ব প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রধানত আরবী, উর্দু এবং ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ঘরানার বই বাংলায় অনুবাদ করে থাকে।
মূল কার্যক্রম
    • পাণ্ডুলিপি সরবরাহ: দারুত তারজামাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ প্রস্তুত করে প্রকাশকদের  স্বত্ব হস্তান্তর করে।
    • অনুবাদ সেবা: যেকোনো প্রকাশনী পছন্দের যেকোনো বই তাদের মাধ্যমে  অনুবাদ করিয়ে নিতে পারেন।

অনুবাদের প্রধান বিষয়সমূহ
    • ইসলামী ও বুদ্ধিবৃত্তিক
    • ইতিহাস ও সমসাময়িক রাজনীতি
    • সাহিত্য ও অন্যান্য

যোগাযোগের ঠিকানা: ৩৪ নর্থব্রুক হল রোড, মাদরাসা মার্কেট (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০; ফোন: 01314-748423, 01748-979053

Shopping Cart
✕