মূল্য পরিশোধ ও স্বত্ব হস্তান্তর নীতিমালা
মূল্য পরিশোধ ও স্বত্ব হস্তান্তরে লিখিত চুক্তি
দারুত তারজামাহ প্রতিটি পাণ্ডুলিপির স্বত্ব হস্তান্তরের ক্ষেত্রে স্বচ্ছতা, পারস্পরিক আস্থা ও আইনগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।
এ লক্ষ্যে প্রতিটি পাণ্ডুলিপি ক্রয়ের ক্ষেত্রে ক্রেতা ও প্রতিষ্ঠানের মধ্যে লিখিত চুক্তি সম্পাদনের ব্যবস্থা রয়েছে। চুক্তিটি যথাযথ স্ট্যাম্পে সম্পাদিত হবে, যেখানে পাণ্ডুলিপির নির্ধারিত মূল্য, কিস্তিতে মূল্য পরিশোধের শর্ত এবং উভয় পক্ষের দায়বদ্ধতা সুস্পষ্টভাবে উল্লেখ থাকবে।
এককালীন পরিশোধে রয়েছে বিশাল ছাড়!
এককালীন সম্পূর্ণ অর্থ পরিশোধে রয়েছে নির্ধারিত মূল্যের ওপর বিশেষ মূল্যছাড়ের সুবিধা।
মূল্য পরিশোধের কাঠামো
প্রকাশকদের আর্থিক সুবিধা ও পারস্পরিক লেনদেন সহজ করার লক্ষ্যে পাণ্ডুলিপির নির্ধারিত মূল্য অনুযায়ী এককালীন অথবা একাধিক কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ রাখা হয়েছে।
| নির্ধারিত মূল্য | প্রথম কিস্তি | পরবর্তী কিস্তি |
|---|---|---|
| ৩০,০০০ এর কম | সম্পূর্ণ মূল্য | এককালীন |
| ৩০,০০০–৫০,০০০ | ২৫,০০০ | অবশিষ্ট অর্থ এক কিস্তিতে |
| ৫০,০০১–১,০০,০০০ | ৩০,০০০ | ১৫,০০০ করে |
| ১,০০,০০১–২,০০,০০০ | ৪০,০০০ | ২০,০০০ করে |
| ২,০০,০০০ এর বেশি | ৫০,০০০ | ৩০,০০০ করে |
কিস্তিতে মূল্য পরিশোধের উদাহরণ
নীতিমালাটি সহজে বোঝার সুবিধার্থে বিভিন্ন মূল্যের পাণ্ডুলিপির কিস্তিভিত্তিক হিসাব নিচে দেওয়া হলো:
| মোট মূল্য | কিস্তিভিত্তিক পরিশোধ |
|---|---|
| ৩৫,০০০ | ২৫,০০০ + ১০,০০০ |
| ৫০,০০০ | ২৫,০০০ + ২৫,০০০ |
| ৬০,০০০৳ | ৩০,০০০ + ১৫,০০০ + ১৫,০০০ |
| ৮০,০০০ | ৩০,০০০ + ১৫,০০০ + ১৫,০০০ + ১৫,০০০ + ৫,০০০ |
| ১,০০,০০০ | ৩০,০০০ + ১৫,০০০ × ৪ + ১০,০০০ |
| ১,৫০,০০০ | ৪০,০০০ + ২০,০০০ × ৫ + ১০,০০০ |
| ২,০০,০০০ | ৪০,০০০ + ২০,০০০ × ৮ |
| ২,৫০,০০০ | ৫০,০০০ + ৩০,০০০ × ৬ + ২০,০০০ |
| ৩,০০,০০০ | ৫০,০০০ + ৩০,০০০ × ৮ + ১০,০০০ |
যোগাযোগের ঠিকানা
হাসানাহ পাবলিকেশন
৩৪ নর্থব্রুক হল রোড, মাদরাসা মার্কেট (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০