দারুত তারজামাহ
একটি সাহিত্যসম্মত পেশাদার অনুবাদসংস্থা ও পূর্বানূদিত পাণ্ডুলিপি তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান
আমাদের পরিচয়
‘দারুত তারজামাহ’ একটি সাহিত্যসম্মত পেশাদার অনুবাদসংস্থা এবং চাহিদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ গ্রন্থগুলোর পূর্বানূদিত পাণ্ডুলিপি তৈরির বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি পরিচালিত হয় এক ঝাঁক তরুণ মেধাবী আলেম অনুবাদক, সম্পাদক ও লেখকের সমন্বয়ে।
আমাদের লক্ষ্য ও বৈশিষ্ট্য
সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ সাহিত্যমান বজায় রেখে প্রাঞ্জল ও নিখুঁত অনুবাদসেবা প্রদান করা।
একদল বিজ্ঞ অনুবাদক ও সম্পাদকমণ্ডলীর সমন্বয়ে বহুখণ্ডবিশিষ্ট আরবী-উর্দু গ্রন্থগুলোর অনুবাদ ত্বরান্বিত করা।
নতুন বই অনুবাদের দায়িত্বগ্রহণ ও প্রতিশ্রুত সময়ের মধ্যে অনুবাদ সম্পন্ন করা।
আমাদের কাছে রয়েছে গুরুত্বপূর্ণ ও চাহিদাসম্পন্ন গ্রন্থসমূহের পূর্বপ্রস্তুত পাণ্ডুলিপির বিশাল সমাহার। প্রকাশকগণ সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে পূর্বপ্রস্তুত পাণ্ডুলিপিগুলোর স্বত্ব সংগ্রহ করতে পারবেন।
নিরাপদ ও স্বচ্ছ স্বত্ব হস্তান্তর
প্রতিটি পাণ্ডুলিপির স্বত্ব হস্তান্তর করা হয় যথাযথ লিখিত চুক্তির মাধ্যমে। এতে পাণ্ডুলিপির মূল্য, কিস্তি, স্বত্ব ও প্রকাশনার অধিকার সুস্পষ্টভাবে উল্লেখ থাকে। আপনার বিনিয়োগ ও স্বত্বের নিরাপত্তায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
আমরা বিশ্বাস করি, নতুন পাঠকগোষ্ঠীর কাছে পৌঁছানোর ক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান ও ‘দারুত তারজামাহ’র মধ্যে একটি ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠতে পারে। অতএব, আপনার সাথে পারস্পরিক সম্মান ও আস্থার ভিত্তিতে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশা করছি।
সম্পাদক মণ্ডলী
লুবাব হাসান সাফওয়ান, সম্পাদক
- সাবেক সিনিয়র সম্পাদক, হাসানাহ পাবলিকেশন, বাংলাবাজার, মাদ্রাসা মার্কেট, ঢাকা
- সম্পাদক, মাসিক আল আহনাফ
- লেখক ও অনুবাদক, আয়াত প্রকাশন
প্রকাশিত গ্রন্থ:
- পরিবারকে ভালোবাসুন
- আদর্শ মুসলিম
- প্রশান্তির ছায়ায়
- দৈনন্দিন জীবনে নবীজির সুন্নাহ
- তাফসীরুল কুরআন বিল হাদিস
- আল্লাহর রহমতের আশাবাদী হোন, আল্লাহর ওপর ভরসা রাখুন, আল্লাহকে ভয় করুন, ইবাদতে মনোযোগী হোন
সার্বিক তত্ত্বাবধানে
রাশেদুল আলম
রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ডপ্রাপ্ত; স্বত্বাধিকারী, হাসানাহ পাবলিকেশন; ডিরেক্টিং ম্যানেজার, দারুত তারজামাহ
মুফতি খালেদ সাইফুল্লাহ
দাওরা ও ইফতা, দারুল উলুম হাটহাজারী; অনুবাদক, তাফসীরে ইবনে আব্বাস