একটুখানি পড়ে দেখুন -5%

জর্জ বার্নার্ড শ এবং একজন ইসলামী পণ্ডিত

এক নজরে

বিষয় তথ্য
বই জর্জ বার্নার্ড শ এবং একজন ইসলামী পণ্ডিত
লেখক শায়খ ইমরান এন. হোসেইন
অনুবাদক DaarutTarzamah দারুত তারজমাহদারুত তারজামাহ
বিষয় বুদ্ধিবৃত্তিক
ভাষা দারুত-তারজামাহ-ইংরেজি-থেকে-অনুদিতইংরেজি থেকে অনুদিত

বিশেষ তথ্য ও মূল্যছাড়

পৃষ্ঠা 24
ফর্মা 1.5 (1 ফর্মা, 8 পৃষ্ঠা)
ফর্মাপ্রতি 2500৳ (এই মুহূর্তে 2375৳)
মূল্য ৳ 3,750
ছাড় মূল্য ৳ 3,563 5% ছাড়

সংক্ষিপ্ত পরিচিতি

এটি বিখ্যাত ইউরোপীয় নাট্যকার ও বুদ্ধিজীবী জর্জ বার্নার্ড শ এবং প্রখ্যাত ইসলামি পণ্ডিত ও ধর্মপ্রচারক মাওলানা আবদুল আলীম সিদ্দিকীর মধ্যকার এক ঐতিহাসিক কথোপকথনের অনুলিপি। আজ থেকে ৬৫ (২০২৬ অনুযায়ী ৯১) বছর আগে, ১৯৩৫ সালের ১৭ই এপ্রিল ব্রিটিশ-শাসিত কেনিয়ার মোম্বাসায় তাঁদের এই সাক্ষাৎ ঘটেছিল।

সাহিত্যিক প্রতিভা, যুক্তিবাদী ও বিদগ্ধ ব্যক্তিত্বের অধিকারী শ ছিলেন তৎকালীন উদীয়মান এবং মূলত ঈশ্বরহীন এক ‘ইউরোপীয় বিশ্বব্যবস্থা’র সার্থক প্রতিনিধি। এই বিশ্বব্যবস্থা তখন ‘মানবতাবাদ’ এর ছদ্মবেশে নিজেকে আবৃত করে রেখেছিল। ইউরোপীয় সভ্যতা যখন ‘খ্রিস্টীয় বিশ্ব’ থেকে একটি ‘একচোখা’ ইহলৌকিক সমাজে রূপান্তরিত হলো এবং বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্পবিপ্লবের শক্তিতে বলীয়ান হয়ে উঠল, ঠিক তখনই এই নব্য বিশ্বব্যবস্থার জন্ম হয়। ১৯৩৫ সাল নাগাদ এই ব্যবস্থা তলোয়ারের জোরে বাকি বিশ্বমানবতার ওপর তার ঈশ্বরহীন শাসন চাপিয়ে দিয়েছিল এবং বিশ্বায়নের এক নতুন ক্রুসেডের মাধ্যমে পুরো পৃথিবীতে এক নাস্তিক্যবাদী শাসনব্যবস্থা কায়েমের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল।

অন্যদিকে মাওলানা ছিলেন সেই পবিত্র ও আদর্শ সমাজব্যবস্থার এক সুযোগ্য প্রতিনিধি, যা শেষবারের মতো পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় নবী মুহাম্মদ (সা.)। মাওলানার আধ্যাত্মিক আকর্ষণ, বুদ্ধিবৃত্তিক ঔজ্জ্বল্য ও চারিত্রিক সততা তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। এক চরম বৈরী ও ঈশ্বরহীন ঝড়ের মাঝেও এই পবিত্র আদর্শ টিকে থাকার জন্য নির্ধারিত ছিল। নিয়তিই হয়তো এমন যে, শেষ জমানার অন্তিমলগ্নে যখন খোদাদ্রোহী বিশ্বায়নের সব দম্ভ চূর্ণ হয়ে যাবে, তখন সব প্রতিদ্বন্দ্বীকে ছাপিয়ে এই আদর্শই জয়ী হবে।

সমাজের এই দুটি ধারা—একটি পবিত্র আদর্শিক এবং অন্যটি ইহলৌকিক—একে অপরের প্রতিপক্ষ হিসেবে এক বিশ্বজনীন দ্বন্দ্বে লিপ্ত ছিল, যা শেষ যুগের ইতিহাসে প্রাধান্য বিস্তার করে আছে। এই দ্বন্দ্বের চূড়ান্ত পরিণতিতে একটি আদর্শ জয়যুক্ত হবে এবং অন্যটি ধ্বংসপ্রাপ্ত হবে। তা সত্ত্বেও, এই দুই ভিন্ন জগতের প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অত্যন্ত মার্জিত ও সৌজন্যমূলক পরিবেশে আলোচনা হওয়া সম্ভব ছিল। বর্তমান সময়ের উভয় শিবিরের প্রতিনিধিদের জন্য এই আলোচনায় অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে।

কথোপকথন ও লিখিত ভাষার কাঠামোগত পার্থক্যের কারণে বাক্য গঠনশৈলীর মতো কিছু সাধারণ বিষয়ে আমি সামান্য কিছু সম্পাদকীয় পরিবর্তন এনেছি। তবে আলোচনার মূল বক্তব্য, বক্তাদের নিজস্ব ভাষাভঙ্গি (মাওলানার ব্যবহৃত সেই সময়ের কিছু প্রাচীন রীতিসহ) এবং তাঁদের মধ্যকার ভাববিনিময়ের সারমর্ম এই পরিমার্জিত পাঠে সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে।

এর বাইরে আমি আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করেছি—মাঝে মাঝে কিছু বিশ্লেষণধর্মী মন্তব্য যুক্ত করেছি, যেখানে টেক্সটের বিভিন্ন প্রশ্ন ও উত্তরগুলো ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। আমার এই মন্তব্যগুলো মূল পাঠের চেয়ে ছোট হরফে এবং ব্র্যাকেটের মাধ্যমে আলাদা করে রাখা হয়েছে। আমি আশা করি, এই সংযোজন পাঠকদের জন্য উপকারী হবে এবং মূল লেখার যে মণিকাঞ্চন রয়েছে, তার রসাস্বাদনে কোনো বিঘ্ন ঘটাবে না।

ইসলামি পণ্ডিত মাওলানা আবদুল আলীম সিদ্দিকীর একটি সংক্ষিপ্ত জীবনী এই পুস্তিকার শেষে দেওয়া হয়েছে, যা পাঠককে তাঁর সম্পর্কে জানতে সাহায্য করবে।

শায়খ ইমরান এন. হোসেন

ফ্রিমন্ট মসজিদ, ইস্ট বে এরিয়া, সান ফ্রান্সিসকো (সফররত)

ডিসেম্বর, ২০০০

আরও পড়ুন

তাঁর ইংরেজি দখল দেখেও আমি কম বিস্মিত নই। ভাবুন তো, এই শতাব্দীর প্রথমার্ধে স্থানীয় কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া উপমহাদেশের সাধারণ একজন মানুষের ইংরেজি কেমন হতো? বড়জোর কেতাবি, আর না হয় বড় কোনো বিপর্যয়, যা হাস্যকর ঠেকত। আর এখানে এমন একজন মানুষ, যিনি কেবল লন্ডনের রাস্তায় কথা বলছেন না, বরং তাঁর জ্ঞানের গভীরতা, ব্যপ্তি এবং প্রখর ইংরেজি দিয়ে খোদ ‘ব্রেইন অফ ব্রিটেন’-কে (বার্নার্ড শ) স্তব্ধ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ!

মুহাম্মদ আলমগীর

সিডনি, অস্ট্রেলিয়া


দিনটি ছিল ১৯৩৫ সালের ১৭ এপ্রিল, বুধবার সকাল। প্রখ্যাত ভারতীয় ইসলামি পণ্ডিত ও সুফি শায়খ মাওলানা মুহাম্মদ আবদুল আলিম সিদ্দিকী আল-কাদেরি তখন মোম্বাসা ভ্রমণে ছিলেন। সেখানেই তাঁর সাথে সাক্ষাৎ হয় বিশ্বখ্যাত আইরিশ নাট্যকার ও জ্ঞানতাপস জর্জ বার্নার্ড শ-এর। জর্জ বার্নার্ড শ তখন অবকাশ যাপনের উদ্দেশ্যে ‘হোয়াইট সাউথ আফ্রিকা’ যাচ্ছিলেন এবং পথে মোম্বাসায় যাত্রাবিরতি করেন। ইউনিয়ন ক্যাসেল লাইনার ‘লিনলিথগো’ জাহাজে ভ্রমণরত শ তিন দিনের জন্য ওই দ্বীপে নোঙর ফেলেছিলেন। সেই ক’দিন তিনি মোম্বাসার ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের আতিথ্য গ্রহণ করেন, যিনি সম্পর্কে তাঁর এক দূর সম্পর্কের আত্মীয় ছিলেন, যদিও এর আগে তাঁদের কখনো দেখা হয়নি।

ম্যাজিস্ট্রেটের বাসভবনে ইসলামি পণ্ডিতের আগমনের মুহূর্তটি ছিল বেশ রোমাঞ্চকর। মাওলানা পৌঁছানো মাত্রই শ নিজে তাঁকে অভ্যর্থনা জানাতে বাইরে বেরিয়ে আসেন। জর্জ বার্নার্ড শ ছিলেন সুঠাম দেহের অধিকারী, মাঝারি গড়ন, ঋজু ও বলিষ্ঠ এক ব্যক্তিত্ব। প্রবীণ এই ভদ্রলোকের সৌম্য অবয়ব আর ঠোঁটের কোণে লেগে থাকা সেই পরিচিত বিদ্রূপের মৃদু হাসিটি তখন যেন এক অকৃত্রিম উষ্ণতায় রূপ নিয়েছিল। তাঁর সারা মুখে ফুটে উঠেছিল স্বাগতিক আন্তরিক আভা। শেভ বিহীন দীর্ঘ দাড়ি তাঁর চেহারায় এক প্রশান্ত গাম্ভীর্য এনে দিয়েছিল, যা ছিল তাঁর সম্পর্কে প্রচলিত তথাকথিত ফ্রয়েডীয় ধারণার ঠিক বিপরীত। তাঁর মাথার চুল, দাড়ি এবং ভ্রু সাদা হয়ে গিয়েছিল সত্য, কিন্তু বার্ধক্যের ছাপ ছাপিয়ে তাঁর চলাফেরা ও চলনে ছিল টগবগে তারুণ্য আর প্রাণশক্তি। আশি বছর বয়সের ভার তাঁর চলনে বিন্দুমাত্র জড়তা আনতে পারেনি।

অন্যদিকে মাওলানা আবদুল আলীম সিদ্দিকী ছিলেন রাজকীয় আরবীয় পোশাকে আবৃত এক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। বয়সে তিনি ছিলেন তুলনামূলক তরুণ, মাত্র তেতাল্লিশ বছর। কিন্তু দীর্ঘদিনের সর্দি-কাশি এবং অবিরাম মানসিক পরিশ্রমের কারণে তাঁর চুল অকালে পেকে গিয়েছিল, ফলে তাঁকে বয়সের তুলনায় কিছুটা বয়স্ক দেখাত। তাঁর মুখেও স্মিত হাসি লেগে ছিল। অন্তরে যখন সত্যের আলো প্রবেশ করে, ঠোঁটে তখনই এমন দ্যুতিময় হাসির উদ্ভাস ঘটে!

লেখক: শায়খ ইমরান এন. হোসেইন

শায়খ ইমরান নযর হোসেইন (জন্ম ১৯৪২) একজন বিশিষ্ট ত্রিনিদাদীয়-পাকিস্তানি ইসলামি পণ্ডিত, লেখক এবং দার্শনিক, যিনি মূলত ইসলামি পরকালবিদ্যা (Eschatology), বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং আধুনিক আর্থ-সামাজিক বিষয়ে বিশেষজ্ঞ। তিনি দাজ্জাল, ইয়াজুজ ও মাজুজ এবং সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থার ওপর কুরআন ও সুন্নাহর আলোকে ব্যাখ্যার জন্য বিশেষভাবে পরিচিত। 
মূল পরিচিতি ও কাজ:
  • জন্ম: ১৯৪২ সালে ক্যারিবিও দ্বীপপুঞ্জের ত্রিনিদাদে।
  • শিক্ষা: করাচির আলিমিয়া ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ থেকে স্নাতক এবং করাচি বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজে অধ্যয়ন করেছেন।
  • পেশা: তিনি সাবেক কূটনীতিক, যিনি ১৯৮৫ সালে ইসলাম প্রচারের জন্য পেশা ত্যাগ করেন।
  • মতবাদ: তিনি বিশ্ব অর্থব্যবস্থায় কাগজের নোটের পরিবর্তে স্বর্ণ ও রৌপ্যমুদ্রার ব্যবহার এবং সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠার প্রবক্তা। এছাড়া, তিনি মুসলমানদের ঈমান রক্ষার জন্য গ্রামীণ জনপদে বসবাসের পরামর্শ দেন।

অনুবাদক: দারুত তারজামাহ

দারুত তারজামাহ (Daarut Tarzamah) একটি সাহিত্যসম্মত অনুবাদসংস্থা এবং পূর্বপ্রস্তুত পাণ্ডুলিপির স্বত্ব প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রধানত আরবী, উর্দু এবং ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ঘরানার বই বাংলায় অনুবাদ করে থাকে।
মূল কার্যক্রম
    • পাণ্ডুলিপি সরবরাহ: দারুত তারজামাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ প্রস্তুত করে প্রকাশকদের  স্বত্ব হস্তান্তর করে।
    • অনুবাদ সেবা: যেকোনো প্রকাশনী পছন্দের যেকোনো বই তাদের মাধ্যমে  অনুবাদ করিয়ে নিতে পারেন।

অনুবাদের প্রধান বিষয়সমূহ
    • ইসলামী ও বুদ্ধিবৃত্তিক
    • ইতিহাস ও সমসাময়িক রাজনীতি
    • সাহিত্য ও অন্যান্য

যোগাযোগের ঠিকানা: ৩৪ নর্থব্রুক হল রোড, মাদরাসা মার্কেট (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০; ফোন: 01314-748423, 01748-979053

Shopping Cart
✕