-32%

ইসলামি উলুমের মৌলিক বিষয়ের ওপর ১০০টি পাঠ

এক নজরে

বিষয় তথ্য
বই ইসলামি উলুমের মৌলিক বিষয়ের ওপর ১০০টি পাঠ
লেখক ড. নাবীল আবদুস সালাম হারুন শায়খ মুহাম্মদ হারুন আবদুর রাজ্জাক
অনুবাদক DaarutTarzamah দারুত তারজমাহদারুত তারজামাহ
বিষয় DaarutTarzamah দারুত তারজমাহজ্ঞানচর্চা
ভাষা আরবী থেকে অনুদিত
⚠️ এই বইটির অনুবাদ বর্তমানে চলমান রয়েছে! অগ্রিম অর্ডারে রয়েছে বিশেষ ছাড়!

বিশেষ তথ্য ও মূল্যছাড়

পৃষ্ঠা 290
ফর্মা 18.13 (18 ফর্মা, 2 পৃষ্ঠা)
ফর্মাপ্রতি 2500৳ (এই মুহূর্তে 1700৳)
মূল্য ৳ 45,313
ছাড় মূল্য ৳ 30,813 32% ছাড়

সংক্ষিপ্ত পরিচিতি

অতীত ও বর্তমানের ইসলামী পাঠাগারগুলো জ্ঞান-বিজ্ঞানের নানা শাখায় সমৃদ্ধ ও বিশাল এক ঐতিহ্যে ভরপুর। তবে সেখানে এমন এক পূর্ণাঙ্গ অথচ সংক্ষিপ্ত পাঠ্যক্রমের অভাব পরিলক্ষিত হয়, যা একদিকে যেমন স্বশিক্ষার (Self-learning) পথ সুগম করবে, তেমনি শিক্ষা প্রদানের জন্য সহজ পাঠ পরিকল্পনা তৈরিতেও সহায়ক হবে। পাশাপাশি বর্তমান যুগের চাহিদা অনুযায়ী যা কম্পিউটারে শিক্ষা ও গবেষণার সফটওয়্যার হিসেবে কিংবা অনলাইনে তথ্য নেটওয়ার্কে প্রকাশের উপযোগী হবে। বিশেষ করে অনারব এবং নওমুসলিমদের জন্য এর অনুবাদ অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া বাড়ি, মসজিদ কিংবা সামাজিক ক্লাবগুলোতে ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য এটি একটি দিকনির্দেশক হিসেবেও কাজ করবে।

বক্ষমাণ গ্রন্থটি একটি সমন্বিত পাঠ্যক্রম, যেখানে কোরআন ও সুন্নাহর দলিলসহ ইসলামের মৌলিক জ্ঞান এবং সীরাতে রাসূলের (সা.) প্রধান দিকগুলো তুলে ধরা হয়েছে। এই পাঠ্যক্রমের মূল ভাবনা ও নকশা তৈরির ক্ষেত্রে বিশিষ্ট দুই ব্যক্তিত্ব ড. সালাহুদ্দীন মুহাম্মাদ শাহীন এবং জনাব আবদুল ওয়ারিস মাবরূক সাঈদের পূর্বতন চিন্তাধারা থেকে সহযোগিতা নেওয়া হয়েছে। বিশেষ করে জনাব আবদুল ওয়ারিস সাঈদ পাণ্ডুলিপিটি অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছেন এবং বিভিন্ন মূল্যবান উপদেশ ও সংযোজনীর মাধ্যমে একে সমৃদ্ধ করেছেন। এছাড়া চারিত্রিক শিষ্টাচার বা আখলাক্ব অধ্যায়টির প্রথম খসড়া তৈরিতে অবদান রেখেছেন ব্রিগেডিয়ার খলীল সালাহ খলীল।

গ্রন্থটি সংকলনের বিভিন্ন পর্যায়ে আমি ড. আলী জুম‘আহ, মুহাম্মাদ ইবরাহীম সালীম, ড. আহমাদ কামাল আল-ক্বাল‘ঈ, ড. উমার বিন আবদুল আযীয কুরাইশী, শাইখ ড. সালিম আবদুল জালীল, শাইখ ফাতহী ইসমাঈল, রশা আদিল আবদুল হাকীম, সাহার মুহাম্মাদ আলী, ড. আহমাদ হাসনাইন হাশশাদ ও প্রকৌশলী মাহমুদ নাসিফ আব্বাসের মূল্যবান আলোচনা ও পর্যবেক্ষণ থেকে উপকৃত হয়েছি। এছাড়া শাইখ ইবরাহীম আদ-দাসূক্বী, ড. আবদুল হামীদ আদ-দাখখানী এবং প্রকৌশলী রবী‘ আয-যাওয়াবী পাণ্ডুলিপিটি সংশোধন ও পরিমার্জনে সহায়তা করেছেন। আল্লাহ তা‘আলা তাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র আল্লাহর এবং তাঁর কাছেই সাহায্য প্রার্থনা করছি। –গ্রন্থকার

আরও পড়ুন

লেখক: ড. নাবীল আবদুস সালাম হারুন

লেখক: শায়খ মুহাম্মদ হারুন আবদুর রাজ্জাক

অনুবাদক: দারুত তারজামাহ

দারুত তারজামাহ (Daarut Tarzamah) একটি সাহিত্যসম্মত অনুবাদসংস্থা এবং পূর্বপ্রস্তুত পাণ্ডুলিপির স্বত্ব প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রধানত আরবী, উর্দু এবং ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ঘরানার বই বাংলায় অনুবাদ করে থাকে।
মূল কার্যক্রম
    • পাণ্ডুলিপি সরবরাহ: দারুত তারজামাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ প্রস্তুত করে প্রকাশকদের  স্বত্ব হস্তান্তর করে।
    • অনুবাদ সেবা: যেকোনো প্রকাশনী পছন্দের যেকোনো বই তাদের মাধ্যমে  অনুবাদ করিয়ে নিতে পারেন।

অনুবাদের প্রধান বিষয়সমূহ
    • ইসলামী ও বুদ্ধিবৃত্তিক
    • ইতিহাস ও সমসাময়িক রাজনীতি
    • সাহিত্য ও অন্যান্য

যোগাযোগের ঠিকানা: ৩৪ নর্থব্রুক হল রোড, মাদরাসা মার্কেট (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০; ফোন: 01314-748423, 01748-979053

Shopping Cart