একটুখানি পড়ে দেখুন -7%

মরু-বালুকায় পদচিহ্ন

এক নজরে

বিষয় তথ্য
বই মরু-বালুকায় পদচিহ্ন
লেখক হামিদ আল-ফালাহী
বিষয় DaarutTarzamah দারুত তারজমাহউপন্যাস
ভাষা আরবী থেকে অনুদিত

বিশেষ তথ্য ও মূল্যছাড়

পৃষ্ঠা 64
ফর্মা 4 (4 ফর্মা, 0 পৃষ্ঠা)
ফর্মাপ্রতি 2700৳ (এই মুহূর্তে 2511৳)
মূল্য ৳ 10,800
ছাড় মূল্য ৳ 10,044 7% ছাড়

সংক্ষিপ্ত পরিচিতি

এই উপন্যাসে লেখক পাড়ি জমিয়েছেন সুদূর অতীতে। দেখা করেছেন এমন এক ব্যক্তিত্বের সাথে, যিনি একসময় মরুপ্রান্তরে তাঁর পিতার উট চরাতেন। কাজ করাতে করাতে তাঁকে ক্লান্ত করে দেওয়া হতো, আর একটু ভুলচুক হলে কপালে জুটত প্রহার। জাহিলিয়্যাতের যুগে সামান্য এক মুঠো খেজুর কিংবা এক অঞ্জলি কিসমিসের বিনিময়ে তিনি তাঁর খালাদের জন্য বন থেকে কাঠ সংগ্রহ করতেন—এটাই ছিল তাঁর নিত্যদিনের পাথেয়। কিন্তু তাঁর যৌবনের পূর্ণতা আসার পর তিনি ‘উকাযের মেলায় আরবের বীর যুবকদের সাথে কুস্তিতে লড়তেন। এর কয়েক বছর পরই তিনি হয়ে উঠলেন ‘আমীরুল মু‘মিনীন’ এবং শাসন করলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী সাম্রাজ্য!

আমাদের মধ্যে কে আছে যে ‘উমারকে (রা.) চেনে না? তিনি সেই আল-ফারূক, যাকে গড়ে তুলেছিল পবিত্র কুরআন; আর তিনি সেই কুরআনের আলো দিয়েই বিনির্মাণ করেছিলেন এক অনন্য সভ্যতা। আপনি কি তবে কালের চক্রযানে চড়ে কয়েক শতাব্দী পেছনে ফিরে যেতে চান? এই উপন্যাসের মহানায়কের সঙ্গী হয়ে যাত্রা করতে চান খিলাফতের প্রথম রাজধানী পানে?

যদি আপনি সেই যাত্রার অভিযাত্রী হতে চান, তবে এই উপন্যাসটিই আপনার জন্য অগ্রিম টিকেট কেটে রেখেছে এবং আপনার আসনটি নিশ্চিত করে রেখেছে। এখন শুধু আপনার কল্পনার লাগাম ছেড়ে দিয়ে ডুবে যেতে হবে পাঠে। পৃথিবীর মহাকর্ষ কাটিয়ে আপনি তখন সীমানাহীন এক যাত্রায় পা বাড়াবেন আল-ফারূকের রাজধানীর উদ্দেশ্যে।

আরও পড়ুন

মাথার ভেতর হরেক রকম চিন্তার ঝড় বইছিল; কতশত বড় বড় স্বপ্ন আমাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে রেখেছে। আমি যেন এক গোলকধাঁধায় হারিয়ে গিয়েছিলাম। উদ্বেগের ঘূর্ণিপাকে আমি বারবার ঘুরপাক খাচ্ছিলাম। নিজের দেশ যে অস্থির পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই ঘটনার আবর্তে আমি নিজেকেই খুঁজে ফিরছি। আমার মনে হয়, চারপাশের এই মানুষগুলো সব মোমের পুতুল; কোনো বোধ-বুদ্ধি ছাড়াই তারা নড়াচড়া করছে, বলছে সব অর্থহীন কথা।

আমরা সচেতনতার সংকটে ভুগছি!
কেন অন্যেরা আমাদের হয়ে পরিকল্পনা করবে? কেন আমাদেরকে ঘিরে অন্যদের এত ষড়যন্ত্র? কেন আমরা এক অন্তঃসারশূন্য মোহে বন্দি হয়ে আছি? জীবনের গূঢ় রহস্যের খুব সামান্যই আমাদের জানা। আমাদের কথাবার্তা নিছক আড্ডাবাজি ছাড়া আর কিছু নয়, আমাদের স্বপ্নগুলোও বর্তমানের এই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করার মতো উচ্চতায় পৌঁছাতে পারেনি। তাই চারপাশ থেকে হতাশা যখন আমায় গ্রাস করে, তাতে অবাক হওয়ার কিছু নেই। দিবাস্বপ্নগুলো আমাকে এমনভাবে তাড়া করে যে, আমার শ্বাসপ্রশ্বাস দ্রুত হতে থাকে—ঠিক যেন এক ডুবন্ত মানুষ, যাকে উত্তাল ঢেউ গিলে খেতে চাইছে। অথবা সেই মুসাফিরের মতো, যে আনন্দের কোনো এক স্টেশনের খোঁজ করছে যেখানে নেমে সে একটু স্বস্তি আর স্থিরতা পাবে।

দেশের ক্ষতগুলো আমাকে ভীষণ যন্ত্রণায় বিদ্ধ করে। এক অসভ্য ও বর্বর শক্তি আমার দেশটাকে তছনছ করে দিয়েছে; তারা এমন এক নৈতিক অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত, যার অতলে মানবজাতি আগে কখনো নামেনি। সমুদ্রের ওপার থেকে তারা ধেয়ে এসেছে একদল লালা ঝরানো নেকড়ের মতো; গোটা বিশ্বের ওপর তারা নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চায়। এই দখলদারিত্বের পথে তারা আমাদেরও পিষে দিয়ে গেছে। ফলে সবার মুখোশ খসে পড়েছে, পোশাক ছিঁড়ে গেছে। ডলারের অভিশাপে আমরা যখন নীল হয়ে গেলাম, তখন আমাদের বেশিরভাগেরই নগ্ন রূপ আর ত্রুটিগুলো বেরিয়ে এল। আমাদের রক্ত আজ দূষিত, মগজগুলো অন্ধকার আর কালিমা দিয়ে ঠাসা, আর আমাদের সেই জ্বলন্ত আবেগগুলো আজ ভস্মীভূত ছাইয়ে পরিণত হয়েছে।

এই দুর্নীতির শিকড় অনেক গভীরে; শুরুটা হয়েছে রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিদের হাত ধরে, আর শেষ হয়েছে রাস্তার মুচি পর্যন্ত গিয়ে! মাঝে মাঝে আমার মনে হয়, আমি হয়তো আমার চেনা পৃথিবীতে নেই। অথবা আমি কোনো ভুল মুহূর্তে বেঁচে আছি। যে জগতের আমি অংশ হতে চাই, আজকের এই পৃথিবীটা তেমন নয়। কোনো ভুলবশত কি আমি এই পৃথিবীতে চলে এসেছি? নাকি আমার সঠিক জায়গা অন্য কোনো গ্রহে? কিছু একটার টান আমাকে বারবার সেই পবিত্র সোনালী সময়ের দিকে টেনে নিয়ে যায়—সেই নাবুওয়াত ও খিলাফাতে রাশিদাহর যুগ, সেই ইসলামী শাসনের কাল যা একসময় চীনের সীমান্ত থেকে শুরু করে আটলান্টিকের উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল।

মিথ্যা আর মুনাফিকিকে আমি কী তীব্রভাবে ঘৃণা করি! কিন্তু হায়, আমাকে কি এমন এক সময়েই বাঁচতে হবে যার রাজনীতি মানেই মিথ্যা আর যার প্রধান পণ্যই হলো মুনাফিকি?

লেখক: হামিদ আল-ফালাহী

Shopping Cart
✕