একটুখানি পড়ে দেখুন -20%

আন্দালুস থেকে স্পেন: কর্ডোভার বিষাদগাথা

এক নজরে

বিষয় তথ্য
বই আন্দালুস থেকে স্পেন: কর্ডোভার বিষাদগাথা
লেখক ইনায়াতুল্লাহ আলতামাশ
অনুবাদক DaarutTarzamah দারুত তারজমাহদারুত তারজামাহ
বিষয় অভিযান DaarutTarzamah দারুত তারজমাহইতিহাস DaarutTarzamah দারুত তারজমাহজ্ঞানচর্চা
ভাষা উর্দু থেকে অনুদিত

বিশেষ তথ্য ও মূল্যছাড়

পৃষ্ঠা 310
ফর্মা 19.38 (19 ফর্মা, 6 পৃষ্ঠা)
ফর্মাপ্রতি 2500৳ (এই মুহূর্তে 2000৳)
মূল্য ৳ 48,438
ছাড় মূল্য ৳ 38,750 20% ছাড়

সংক্ষিপ্ত পরিচিতি

সাল ৮২৫ খ্রিষ্টাব্দ। আজকের স্পেন তখন মুসলমানদের শাসনাধীন। বর্তমান পর্তুগালও সেই ভূখণ্ডের অন্তর্ভুক্ত ছিল। গোটা অঞ্চলটি পরিচিত ছিল আন্দালুস নামে।

ফ্রান্সের রাজা লুই তখন নিজের ব্যক্তিগত কক্ষে বসে আছেন। তাঁর সামনে উপস্থিত দুজন অতিথি। একজন গোথিক রাজ্যের শাসক বার্টহার্ট, অন্যজন আন্দালুসের কর্ডোবার অধিবাসী এক খ্রিষ্টান, নাম ইলোজিয়াস। তাঁর কোনো রাজকীয় পদমর্যাদা নেই, সরকারি পরিচয়ও নেই। রাজা লুইয়ের কয়েকজন সেনাপতি ও মন্ত্রীও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

রাজা লুই রাজকীয় গাম্ভীর্যে ইলোজিয়াসের দিকে তাকিয়ে বললেন, “ইলোজিয়াস, যখন শুনলাম তোমার কোনো পদমর্যাদা নেই, রাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সম্পর্কও নেই, তখন তোমাকে সাক্ষাৎ দেওয়া উচিত কি না, তা নিয়ে দ্বিধায় পড়েছিলাম। কিন্তু তোমার কথা শুনে এখন মনে হচ্ছে, তোমার মতো একজন মানুষের সঙ্গে দেখা করাটা আমার জন্য জরুরি ছিল। তবে আমার একটি সন্দেহ দূর করতে হবে। আমি কীভাবে নিশ্চিত হব যে তুমি মুসলমানদের গুপ্তচর নও?

আরেকটি বিষয়ও বলি। তোমার কথায় আবেগের প্রাধান্য বেশি। অথচ এখন আবেগ প্রকাশের সময় নয়, কাজ করার সময়। সংগ্রাম ও আত্মত্যাগের প্রয়োজন যখন দেখা দেয়, তখন যারা শুধু আবেগের কথা বলে, তাদের আর খুঁজে পাওয়া যায় না।”

ইলোজিয়াস জবাব দিলেন, “আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারব না যে আমি মুসলমানদের গুপ্তচর নই। তবে আপনার গুপ্তচররা যদি সত্যিই এত দক্ষ ও বিচক্ষণ হয়ে থাকে, তাহলে তাদের কর্ডোবায় খোঁজ নিতে বলুন। সেখানেই জানতে পারবেন, আমি বিশ্বাসযোগ্য মানুষ কি না। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর সময়ই দেবে। আত্মত্যাগের সুযোগ যখন আসবে, তখনই বোঝা যাবে কে কতটা আন্তরিক।”

ফ্রান্সের রাজা লুই বললেন, “আমি সবকিছু ভেবেচিন্তে করতে পছন্দ করি। তোমাকে নিয়ে আমার কোনো ভয় নেই, মুসলমানদের নিয়েও নয়। আমি শুধু সতর্ক থাকতে চাই।”

ইলোজিয়াস এবার একটু তীক্ষ্ণ স্বরে বললেন, “আপনার দাদাও খুব সতর্ক ছিলেন। সেই সতর্কতার ফলেই আজ আন্দালুসে মুসলমানদের শাসনের একশ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। আপনিও সেই একই পথে হাঁটছেন। ওখানে আমরা পরাধীন। আমাদের ধর্মও পরাধীন। আপনার হৃদয়ে যদি যিশুখ্রিষ্ট ও কুমারী মেরির প্রতি সত্যিকারের ভালোবাসা ও শ্রদ্ধা থাকত, তাহলে আপনি এভাবে নিশ্চিন্তে সিংহাসনে বসে থাকতে পারতেন না।

আপনি কি মনে করেন, আমি শুধু আবেগে ভেসে বেড়ানো একজন নিষ্ক্রিয় মানুষ? এত দূর পথ পাড়ি দিয়ে আপনার দরবারে এসেছি কেন? আমি এসেছি একটি পবিত্র উদ্দেশ্য নিয়ে। এ উদ্দেশ্য আমার ব্যক্তিগত নয়।

আপনার মতো একটি সেনাবাহিনী যদি আমার থাকত, তাহলে মুসলমানদের আন্দালুস থেকে বিতাড়িত করতে পারতাম। আর তা যদি সম্ভব না-ও হতো, অন্তত তাদের এখানে শান্তিতে শাসন করতে দিতাম না। প্রতিনিয়ত তাদের ওপর অতর্কিত আক্রমণ চালাতাম, রাতের অন্ধকারে হানা দিতাম।”

রাজা লুই বললেন, “ইলোজিয়াস, তোমার আবেগ ও আন্তরিকতাকে আমি সম্মান করি। কিন্তু সম্ভবত তুমি জানো না, আরবের এই মুসলমানদের যুদ্ধক্ষেত্রে পরাজিত করা কতটা কঠিন।”

“কেন কঠিন?” ইলোজিয়াস জানতে চাইলেন।

রাজা লুই বললেন, “কারণ মুসলমানরা যুদ্ধ করে এক অদম্য উন্মাদনা নিয়ে। তাদের বিশ্বাস, তারা ঈশ্বরের সন্তুষ্টি অর্জনের জন্য অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা মনে করে, ঈশ্বর তাদের সহায়।

ইলোজিয়াস, মুসলমানদের আন্দালুসে আগমনের ইতিহাস যদি তোমার জানা না থাকে, তাহলে আমার কাছ থেকেই শোনো। তাদের সংখ্যা ছিল মাত্র সাত হাজার। আন্দালুসের উপকূলে নেমেই তারা নিজেদের জাহাজ পুড়িয়ে দিয়েছিল, যাতে ফিরে যাওয়ার চিন্তাটুকুও তাদের মন থেকে মুছে যায়।

আরও পড়ুন

লেখক: ইনায়াতুল্লাহ আলতামাশ

অনুবাদক: দারুত তারজামাহ

দারুত তারজামাহ (Daarut Tarzamah) একটি সাহিত্যসম্মত অনুবাদসংস্থা এবং পূর্বপ্রস্তুত পাণ্ডুলিপির স্বত্ব প্রদানকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রধানত আরবী, উর্দু এবং ইংরেজি ভাষা থেকে বিভিন্ন ঘরানার বই বাংলায় অনুবাদ করে থাকে।
মূল কার্যক্রম
    • পাণ্ডুলিপি সরবরাহ: দারুত তারজামাহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের অনুবাদ প্রস্তুত করে প্রকাশকদের  স্বত্ব হস্তান্তর করে।
    • অনুবাদ সেবা: যেকোনো প্রকাশনী পছন্দের যেকোনো বই তাদের মাধ্যমে  অনুবাদ করিয়ে নিতে পারেন।

অনুবাদের প্রধান বিষয়সমূহ
    • ইসলামী ও বুদ্ধিবৃত্তিক
    • ইতিহাস ও সমসাময়িক রাজনীতি
    • সাহিত্য ও অন্যান্য

যোগাযোগের ঠিকানা: ৩৪ নর্থব্রুক হল রোড, মাদরাসা মার্কেট (২য় তলা), বাংলাবাজার, ঢাকা-১১০০; ফোন: 01314-748423, 01748-979053

Shopping Cart
✕